Header Ads

ভাবছি || শাহরিয়ার সোহাগ || Vabci poem by Shahriar Sohag

ভাবছি || শাহরিয়ার সোহাগ || Vabci poem by Shahriar Sohag


 ভাবছি দেখা করাটা কমিয়ে দেবো,

তুমি পাশে থাকলে, তোমায় জড়িয়ে ধরার -

তীব্র বাসনা ভর করে আমার মস্তিষ্কে।

তবে তোমার অসম্মতি-

আমাকে মানসিক রোগী বানিয়ে তোলে।

তোমায় ছুঁয়ে হাটার স্বপ্ন আর না পারার আক্ষেপে-

আমি যেন এই শহরের এক বিধ্বস্ত পথিক।

তোমার চুমুহীন আমার এক নিরামিষ রাত,

শহুরে জ্যামে অসুস্থ আমার মানসিক অস্থিরতা।

তোমার তীব্র বিরক্তি, আমার ভেঙে যাওয়া স্বপ্ন,

তোমায় জড়িয়ে না ধরতে পারার অপূর্ণতা।

 



শাহরিয়ার সোহাগ এর 'ভাবছি' কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 

Vabci poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments

Powered by Blogger.