Header Ads

বউ || শাহরিয়ার সোহাগ || Bou poem by Shahriar Sohag

বউ || শাহরিয়ার সোহাগ || Bou poem by Shahriar Sohag


বাসর রাতে,

তুমি যখন আমার জন্য অপেক্ষা করবে।

আমি কড়া নেড়ে রুমে প্রবেশ করবো,

তুমি নড়েচড়ে বসবে।

হাজার দিনের পরিচিত তোমাকে-

নতুন করে দেখবো বলে,

আলতো করে তোমার মুখটা তুলবো,

তোমার পাশে বসে।

তুমি বেশ লজ্জাই পাচ্ছো।

চঞ্চালতা, সেটা তো তোমার ডিক্সোনারী থেকে-

হঠাৎ করেই উধাৎ।

এতটা চুপচাপ তোমাকে কখনো-

দেখেছি বলে মনে হয় না।

সহস্র চুমুতে ভরিয়ে দিয়েছো আমাকে।

আর আজ তোমাকে স্পর্শ করতেই-

তুমি কেঁপে উঠলে।

তুমি তো তুমিই।

পরিবর্তন তো এসেছে তোমার মধ্যে।

সহস্র দিনের প্রেমিকা হলেও-

আজই প্রথম তুমি আমার বউ হয়েছো।

 


শাহরিয়ার সোহাগ এর 'বউকবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
Bou poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments

Powered by Blogger.