এই শহরে || শাহরিয়ার সোহাগ || Ey Shohore poem by Shahriar Sohag
এই শহরে
এই শহরের মেয়েগুলো কাজে কম্মে গন্ধ বেশি।
মেয়ে মানুষ রাত্তির বেলা বাইরে।
শালী তো একটা বেশ্যা।
এভাবেই পুরুষ নিজের বেশ্যা মগজকে-
নারীর উপর চাপিয়ে পবিত্র বানাচ্ছে নিজেকে।
তুমি কি পুরুষ শুনেছো কখনো-
রাত্তিরবেলা মেয়েমানুষ বাইরে কেন?
এসব শুনে তুমি কি করবে বলো,
তার দেহের ভাঁজ খুঁজে তুমি শান্তি পাও যেন।
নিজের পোশাকের বালাই নেই,
তবে মেয়ের পোশাক এদিক থেকে ওদিক হলেই-
মুখ দিয়েই ধর্ষন করো অজস্রবার।
চালাক সৃষ্টিকর্তা-
ভাগ্যিস মুখের কথায় গর্ভবতী করাননি।
তবে এসব শুয়োরের কথায়-
জন্ম নিত সহস্র জারজ।
পুরুষ,
তুমি পুরুষই থাকলে,
মানুষ হলে না।
তোমার ভয়ে এই শহরে জোনাক জ্বলে না।
শাহরিয়ার সোহাগ এর এই শহরে কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন
Ey Shohore poem by Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা



No comments