তুমি ৭ || শাহরিয়ার সোহাগ || Tumi 7 poem by Shahriar Sohag
তুমি মায়ায় বাঁধো চুল,
আর খোঁপাতে গোঁজো ফুল।
আমি তোমার চোখে ডুবে মরে,
তোমার প্রেমে হই মশগুল।
আমি তোমাকে ভেবে বাঁধি ঘর,
আমি তোমায় ভেবে কাটাই অবসর,
তোমায় আমি হতে দেবো না কারো,
তোমার বেলাতে আমি স্বার্থপর।
তোমার ওই আঁচল বিছানো শাড়ি,
তোমার আমার প্রেমের জড়াজড়ি।
তাতে তোমার হাসিমুখের নিষেধ কড়াকড়ি।
আমি দেখি তোমার হাসিতে মায়ার বাড়াবাড়ি।
শাহরিয়ার সোহাগ এর তুমি ৭ কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন
Tumi 7 poem by Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments