কবিতা দেখতে কেমন হয় || শাহরিয়ার সোহাগ || Kobita Dekhte Kemon Hoy poem by Shahriar Sohag
এত দিনের এত এত সাধনায়,
আমি তোমায় আটকে রাখতাম কবিতায়,
তুমি আমি জানতাম না কবিতা দেখতে কেমন হয়।
কবিতা কি হাসে, বাতাসে চুল ওড়ায়?
আচ্ছা কবিতা কি কবির হাত ধরে হাটে?
কিংবা কবির হাত জড়িয়ে বসে হুটখোলা রিক্সায়?
আমি আমার মনগড়া ধন্দে-
তোমায় আটকাতাম কবিতায়।
এত অপেক্ষার পর আজ প্রথম-
কবি কবিতার আজ প্রথম দর্শন এই শহুরে রাস্তায়।
কবিতা তার কবির হাত জড়িয়ে-
রিক্সায় ঘুরেছে, ব্যস্ত রাস্তা পার হয়েছে, চা খেয়েছে।
কবি আজ তার কবিতাকে দেখেছে,
যে কবিতাকে ভেবে সে অনেকগুলো কবিতা লিখেছে।
কবি আর কবিতার আজকের এই প্রথম দেখা-
হতে পারে দুজনের কাছে স্মৃতিময়।
আজ কবিতার জন্মদিন।
কারণ কবি আজই কবিতাকে কবিতা হিসেবে পেয়েছে।
শুভ জন্মদিন কবিতাতা,
তোমায় শুভেচ্ছা জানাই কবিতায়।
কবি আজ খুব কাছ থেকে, পাশাপাশি বসে দেখেছে-
কবিতা দেখতে কেমন হয়?
শাহরিয়ার সোহাগ এর 'কবিতা দেখতে কেমন হয়' কবিতা
টি ভালো লাগলে শেয়ার করুন
Kobita Dekhte Kemon Hoy poem by
Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments