Header Ads

হলুদে || শাহরিয়ার সোহাগ || Holude poem by Shahriar Sohag

হলুদে || শাহরিয়ার সোহাগ


হলুদে তোমায় বেশ লাগে তো!
লাল পাড়ের হলুদ শাড়ি আর-
খোঁপাতে হলুদ গাঁদা।
তুমি কে বালিকা?
তুমি কি আমার অরণ্যের হলুদিয়া পাখি?
হাত ভর্তি লাল চুড়ি,
কপালে এলিয়ে পড়া কিছু কেশ-
হুলুদে তোমায় লাগছে বেশ।

টকটকে রঙে নরম ঠোঁট ঢেকে,
কপালের মাঝে টকটকে টিপ এঁকে,
উঁকি দিচ্ছো গাছের আড়াল থেকে।
দূর হতে দেখছি আমি তোমায় মুগ্ধ চোখে।

তোমার খোলা কাঁধ, ছোট্ট নরম আঙুল।
তোমার কাজল মাখা চোখের চাহনী।
মন চাই তোমায় ছুঁয়ে দেখি,
শক্তি জোগায় নিজের মধ্যে,
পরবর্তী গল্প কিংবা কবিতা লেখার।

 


শাহরিয়ার সোহাগ এর 'হলুদেকবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 

Holude poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments

Powered by Blogger.