ব্যক্তিগত কবির আয়োজন || শাহরিয়ার সোহাগ || Bektigoto Kobir Ayojon poem by Shahriar Sohag
ভরা পূর্নিমার সাথে আকাশ যেদিন-
ভরে উঠবে শত সহস্র তারায়,
আমি তোমার জন্য তারাগুলো পেড়ে এনে-
নিজ হাতে গেঁথে নুপূর বানাবো তোমার জন্য।
সেই মধ্য রাতের গল্পের তুমি একমাত্র চরিত্র,
যে চরিত্রকে পূর্ণতা দিতে তোমার ব্যক্তিগত কবির এত আয়োজন।
তুমি তোমার নীল শাড়ির আঁচল মেলিয়ে,
চুলের মিছিল ডানদিকে হেলিয়ে,
কপালে টিপ, হাতে নীল চুড়ি, আর চোখে কাজল দিয়ে,
মিষ্টি হাসিতে ঠোঁটের বা'পাশের যৎসামান্য টোলের-
পুরোটা ভাসিয়ে,
সৌন্দর্যের পূর্ণতায় ডান নাকে নাকফুল গুঁজে,
উঠানে বিছানো মাদুরে আমার পাশে বলবে তুমি এসে।
সেদিন তোমার পায়ে সদ্য বানানো তারার নূপূর বেঁধে,
সেই তারার আলোতে তোমায় দেখে,
কবিতা লিখবো তোমায় ভেবে।
আমি ভাবুক কবি,
এটুকুই আমার সামর্থ্য।
তবে ছন্দ মেলাতে মস্তিষ্ক যখন ক্লান্ত হবে,
তুমি আমার চুলের ফাঁকে তোমার নরম আঙুলের আদর দিও।
তুমি সেদিন আমার কোলে মাথা রেখে, ওই উঠানে,
তারা গুণতে গুণতে ঘুমিয়ে যেও।
শাহরিয়ার সোহাগ এর 'ব্যক্তিগত কবির আয়োজন' কবিতা
টি ভালো লাগলে শেয়ার করুন
Bektigoto Kobir Ayojon poem by
Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments