Header Ads

তুমি শুধু আমার প্রেমিকা হইয়ো প্রিয় || শাহরিয়ার সোহাগ || Tumi Shudhu Amar Premika Hoiyo Priyo || Poem by Shahriar Sohag

  

তুমি শুধু আমার প্রেমিকা হইয়ো প্রিয় || শাহরিয়ার সোহাগ || Tumi Shudhu Amar Premika Hoiyo Priyo poem by Shahriar Sohag

তুমি শুধু আমার প্রেমিকা হইয়ো প্রিয়।

শহরের মানুষ মানবে কি মানবে না, এসব চিন্তা বাদ দাও

শহরটা ঢাকা হোক কিংবা কলকাতা,
আমার পছন্দের রাজশাহী, বা তোমার প্রিয় খুলনাতে,

যা ই হোক ছুটে বেড়াবো দুজন।

তুমি কেবল আমার প্রেমিকা হইয়ো প্রিয়।

তোমাকে হাত ধরে পার করবো ব্যস্ত রাস্তা,

 কিংবা হাতিরঝিলের শান্ত ফুটপাত।

 কিংবা লঞ্চের ছাদে দুজন মিলে শীত খাব।

এই শহরের বাতাসে পচন ধরেছে, পচন ধরেছে মানুষগুলার মনে।

যদি শহরটা ভালোবাসার অযোগ্য হয়েই যায়!

আমরা ছুটতে থাকবো নাহয়! এ গলি থেকে ও গলি..

ফিরবো তোমার ব্যালকনিতে। দুজনে মিলে গান ধরবো।
তখন দেখবে হুট করে আবিষ্কার করবো- না সব মানুষে পচন ধরেনি। 

কেউ কেউ আমাদেরকেউও ভালোবাসে।
তুমি আমাকে আর আমি তোমাকে। ভালোবাসা তো ভালোবাসাই,

এত ভাবনা চিন্তার তো কিছু নেই!

শুধু চুমু খাওয়ার সময়- আমাকে যেভাবে শক্ত করে ধরবা,

শহরের মাঝে শক্ত করে ধইরো হাতটাও।

কে কি ভাববে? পরিচিত কেউ দেখলে??

আমাদের কিছু যায় আসে না।

তুমি শুধু আমার প্রেমিকা হইয়ো।



শাহরিয়ার সোহাগ এর 'তুমি শুধু আমার প্রেমিকা হইয়ো প্রিয়কবিতাটি ভালো লাগলে শেয়ার করুন || Tumi Shudhu Amar Premika Hoiyo Priyo poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


 

 

No comments

Powered by Blogger.