মা || শাহরিয়ার সোহাগ || Ma poem by Shahriar Sohag
মা
মা, তুমি কেমন আছো?
জানি 'ভাল আছি' ছাড়া কোন উত্তরই তোমার জানা নেই।
ছি মা, ছি..
জন্মের পর থেকেই তুমি বলেছো- 'সর্বদা সত্য কথা বলবি'।
আর সেই তুমি আজ মিথ্যা বলছো?
উচ্চশিক্ষা নিতে এসে আজ বুঝি- একটা মানুষ সব সময় ভাল থাকে না।
জানি তুমিও ভাল নেই তোমার বুকের মানিক কে অনেকদিন কাছে না পেয়ে।
তবুও তোমার স্বপ্ন পূরণ করতে আজ আমার এই বাধ্য প্রবাস জীবন।
শীতকাল এসে গেছে।
জানিনা তুমি এবার পিঠা বনাবে কি না। হয়ত বা না, আমিই তো নেই।
তোমার বানানো পিঠা খুব মিস করছি এই কুয়াশা ঘেরা শীতে।
তোমার রান্না মুরগি, শাক ভাজি, কিংবা আলু ভর্তা - অনেকদিন সেগুলোর স্বাদ পাই না।
কথা বলার সময় তোমার অসুস্থতা লুকানোর হাজারো চেষ্টা, যদি আমি কষ্ট পাই !
প্রতিদিন আমাকে নিয়ে তোমার হাজারো স্বপ্ন,
জায়নামাজে বসে দু'হাত তুলে সৃষ্টিকর্তার কাছে আমার সফলতার প্রার্থনা।
একটা মানুষ কতটা নিঃস্বার্থ হতে পারে, হয়তবা বুঝতাম না তোমাকে না পেলে।
তোমার শ্রান্ত মুখে শান্তির হাসি ফোটাতে,
আজ আমার এই অনড় অবস্থান, তোমার থেকে বহুদূরে।
কথা দিচ্ছি মা, তোমার কোলেই ফিরে আসবো,
তোমার হাজারো স্বপ্নের সবগুলোকে সত্যি করে।
দুপুর ২টা ৩৩। ২৭-১১-১৪। ধানমন্ডি, ঢাকা।
শাহরিয়ার সোহাগ এর মা কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন।
Ma poem by Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা
.webp)

No comments