হয়ত বা || শাহরিয়ার সোহাগ || Hoytoba poem by Shahriar Sohag
হয়ত বা
প্রবল বৃষ্টি।
নির্ঘুম চোখ দু'টো হঠাৎ কিছু খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল।
তবে জানি সেটা ব্যর্থ চেষ্টা মাত্র।
যে যায়, সে তো ফেরার জন্য বিদায় নেয় না।
কেমন আছে সে? হাসি-খুশি-আনন্দে, নতুন কারো সাথে?
নাকি সাদা পোশাকে অন্য কোন দেশে?
তার চঞ্চলতা, কণ্ঠস্বর কিংবা হাসির শব্দ-
সেদিনই কি সেগুলোর শেষ মঞ্চায়ন ছিল,
শেষ যেদিন তাকে দেখেছিলাম?
হয়ত বা।
শাহরিয়ার সোহাগ এর হয়ত বা কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন।
Hoytoba poem by Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments