Header Ads

অন্যায় আবদার || শাহরিয়ার সোহাগ || Onnay abadar poem by Shahriar Sohag

অন্যায় আবদার || শাহরিয়ার সোহাগ ।। Onnay abadar poem by Shahriar Sohag

অন্যায় আবদার 


তোর জানালায়,

আমি তোর সাথে ভিজছি জোসনায়,

তুই এখনো মুখ লুকিয়ে ওড়নায়।

ধরে তোর হাত,

পার করবো আজকের রাত,

হাবিজাবি গল্পগুলো মেলাবে সীমানায়।

একটা অন্যায় আবদার,

তোর হাত ধরার,

তোর সাথে জোসনাতে ভিজে রাত পার করার।

তোর এয়ারফোন,

দুজনার দুটো কানে গুজে,

তোর হাত ধরে থাকবো চোখ বুজে।

তোর ক্লান্ত ঠোঁটে,

আমার আনা কফিতে চুমুক।

তোর কাঁধে আমার মাথা,

লোকে দেখলে দেখুক।

একটা অন্যায় আবদার,

তোর কাঁধে মাথা রাখার,

আমার চুলে হাত বুলিয়ে,

তোর রাতটা পার করার।

চোখ থেকে ওড়না সরিয়ে,

অনুরোধ জোসনা দেখার,

একটা অন্যায় আবদান,

তোর চোখে চোখ রাখার।

 

--১৭. দুপুর ২টা। জিগাতলা, ঢাকা।


শাহরিয়ার সোহাগ এর  অন্যায় আবদার কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
Onnay abadar poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা

No comments

Powered by Blogger.