তোমার প্রিয় সাদা রঙ || শাহরিয়ার সোহাগ || Tomar Priyo Sada Rong poem by Shahriar Sohag
তোমার প্রিয় সাদা রঙ
একদিন তোমার সাথে আমার দেখা হবে,
প্রিয় সাদা রঙে সাজবে তুমি, গলাতে সাদা বেলী।
একগুচ্ছ সাদা গোলাপ হাতে নিয়ে,
তোমার সামনে আসবো, তুমি বেশ খুশি হবে।
কালো কেশের ফাঁকে ছোট কালো টিপ,
সাদা আর কালোতে তুমি একাকার।
আমি তোমার হাসিতে নির্বাকার দাঁড়িয়ে।
সাদা এপ্রোনের মত সাদা রঙ টাকে তুমি নিজের অধিকারে রাখো।
তবে সত্যিই, সাদাতে তোমাকে বেশ লাগে।
একদিন আমি তোমার গান শুনবো, রবীন্দ্রসংগীত।
নিজেকে সাদা পাঞ্জাবি আর মুখভর্তি দাড়িতে-
নিজেকে রবীন্দ্রনাথ কল্পনা করবো।
একদিন তোমার ইচ্ছায় তোমাকে নিয়ে যাব সমুদ্রস্নানে।
দুচোখে সাদা দরিয়া দেখে,
তুমি বাচ্চা মেয়েদের মত লাফাবে।
তখনো তুমি সাদা পোশাকেই থাকবে,
যেন সমুদ্রপাড়ে সাদা পরী এসেছে।
সাগরের সাদা ফ্যানা আর দূরে সাগর-আকাশ মিলে সাদা হয়ে গেছে।
তোমার প্রিয় সাদা রঙ।
একদিন তোমার প্রিয় সাদা রঙে-
আমার প্রস্থানে তুমি বেশ কাঁদবে।
তুমি আমাকে খুব মিস করবে দেখো,
বিশেষ করে আমার কবিতাগুলো।
আমার প্রস্থানে আমি কোটি হৃদয় কাঁপাতে চাই, ভালোবাসায়।
তোমার কাঁপা টা হয়তবা একটু ভিন্ন হবে।
তোমার বালিশের পাশে হয় আমার লেখা বইটাও থাকবে।
সাদা কাপড়ে তুমি কিছুতেই আমাকে মানতে পারবে না।
যদিও তোমার প্রিয় রঙ সাদা।
জিগাতলা | রাত ১০টা ৫০ | ২১-৮-১৭
শাহরিয়ার
সোহাগ এর তোমার প্রিয় সাদা রঙ কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন
Tomar Priyo Sada Rong poem by Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা



No comments