Header Ads

মায়া || শাহরিয়ার সোহাগ || Maya poem by Shahriar Sohag

 

মায়া || শাহরিয়ার সোহাগ

শোনো, রাস্তা পার হবার সময়-

শক্ত করে আমার হাত ধরে রাখবা।

আর রিক্সায় যখন আমি তোমার সিটবেল্ট হই,

তখন তোমার বেকার হাত দুটো দিয়ে-

আমাকে ধরে রাখতেও তো পারো।

ব্যস্ত শহরে রিক্সাতে আমরা দুজন ব্যস্ত থাকবো প্রেমে।

হুড তোলা রিক্সায়,

তুমি মাথা এলিয়ে রেখো আমার কাঁধে।

আমি তোমায় জড়িয়ে ধরে রাখবো প্রেমে।

তোমার নরম দেহ, আহা প্রেম, আহা মায়া।

তুমি আমার জন্য যখন আসবে,

আয়নাতে দাঁড়িয়ে দুচোখ লেপ্টে কাজল পরবে।

তোমার কাজল ল্যাপ্টানো চোখে আমি খুন হবো।

তোমার নরম তুলতুলে হাতে আমার চুলে আদর।

তোমায় আমার সাখে মিশিয়ে নেবার সে কি বাসনা।

আহা প্রেম, আহা মায়া।

 

রাত ১.২৫ | ২৭--২১ | যশোর


 

শাহরিয়ার সোহাগ এর 'মায়াকবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 

Maya poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments

Powered by Blogger.