Header Ads

ফুল || শাহরিয়ার সোহাগ || Ful poem by Shahriar Sohag

  

ফুল || শাহরিয়ার সোহাগ

আমার সাথে শিউলি ফুল কুড়াতে যাবে?

কিংবা বকুল তলায় বকুল,

শিমুল ফুলের বাগানে আমার কোলে মাথা রেখে-

আমার লেখা প্রেমের কবিতা শোনাবো?

কৃষ্ঞচূড়া ফুল কানে গুঁজে হাটবে আমার হাত ধরে?

বঁষায় কদম ফুল হাতে গান শোনাবে আমায়?

গোলাপগ্রামের সবগুলো গোলাপের গন্ধ নেবে?

সন্ধ্যায় রজনীগন্ধা হাতে চা খাবে আমার সাথে?

তোমার জন্য জবাফুল আনলে নেবে?

কিংবা কাঠগোলাপের মায়ায় হারাবে আমার সাথে?

আমি তোমার চুলে নয়নতারা আটকে দেবো

রাতের বেলিফুল মালা পরবে গলায়

তোমার কাঁধে মুখ গুজে-

আমি ফুল আর তোমার গন্ধ শুকবো সারাটা রাত

তুমি আমার ফুল হবে?

 

শাহরিয়ার সোহাগ এর 'ফুলকবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 

Ful poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments

Powered by Blogger.