Header Ads

পরিকল্পনা || শাহরিয়ার সোহাগ || Porikolpona poem by Shahriar Sohag

পরিকল্পনা ||   শাহরিয়ার সোহাগ


অপরিকল্পিত এই শহরে একদিন-

তোমার আমার পরিকল্পিত সন্ধ্যা নামুক।

তুমি কালো সাদা তুলে রাখা শাড়িতে দেবী হবে।

আমি তোমার জন্য আনবো চব্বিশটা সাদা গোলাপ।

আর তুমি আমার জন্য মায়া আনবে।

দুচোখ ভরে কাজল লেপ্টে আসবে।

কপালটা ফাঁকা নিয়ে এসো।

আমি হাজারটা টিপ আনবো তোমার কপালের জন্য।

তুমি আমার হাত ধরে হাটবে জঞ্জালের শহরে।

তবে তুমি সেসব খেয়ালই করবে না।

তখন তোমার দুচোখের মুগ্ধতা কেবল আমাকে নিয়েই।

একদিন তোমার আমার ঠিকই দেখা হবে দেখো।

অপেক্ষা যত দীর্ঘ হবে, আলিঙ্গন তত তীব্র হবে দেখো।

 

সন্ধ্যা ৭.৩০ | --২১ মিরপুর ২ 



শাহরিয়ার সোহাগ এর 'পরিকল্পনা কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 

Porikolpona poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা

No comments

Powered by Blogger.