Header Ads

আমার বিদায় বেলায় || শাহরিয়ার সোহাগ || Amar Bidai Belai poem by Shahriar Sohag

আমার বিদায় বেলায় ||  শাহরিয়ার সোহাগ


জীবদ্দশায় যদি করি কোনো পূণ্যের কাজ,
তবে নিবেদন আমার প্রভুর নিকট-
মৃত্যু যেন হয় মোর পরম নিশ্চিন্তায়,
কোনো এক বর্ষা রাতে, ঘুমের ঘোরে।
নিজে পাব না কষ্ট। প্রিয়জনেরা হবে না উদ্বিঘ্ন।

সবসময় ব্যস্ত থাকি পূণ্য কুড়াতে।
কতটুকু পেরেছি জানি না।
আমি না থাকলেও রেখে গেলাম -
আমার অর্জন, সাধনা।
অনুরোধ রইল আমার প্রিয়জনদের প্রতি,
হারিয়ে যেন না যায় আমার কোনো লেখা-
ওপারে করবো বন্ধু আমি,
তোমাদের দোয়ার প্রতিক্ষা।
নেই কোনো অভিযোগ আমার শত্রুদের প্রতি।
সব পরিচিতের জন্য রেখে যাচ্ছি ভালোবাসা প্রীতি।
যদি উপদেশ মনে করো তবে সেটাই-
অবহেলা করো না দেশ কে ভালোবাসতে।
চেষ্টা করবে মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখতে।
তাহলরই তবে হবে অমর।
পাবে সকলের সম্মান, সমাদর

বৃষ্টি আমি ভালোবাসি,
ভালোবাসি বৃষ্টি দেখতে, বৃষ্টিতে ভিজতে।
পরোলোকে তো বৃষ্টির ছোঁয়া পাবো না,
তবে বৃষ্টির শব্দ শুনতে শুনতে-
বিদায় নেবো এই পৃথিবী থেকে নিরবে, নির্ভৃতে।
রহস্যময়ী এই পৃথিবীতে নিজেও সবসময় চেষ্টা করেছি-
রহস্যের বেড়াজালে নিজেকে জড়াতে।
কেউ জানববে না, কেউ বুঝবে না,
কখন যেন আমি রওনা হয়েছি পরলোকের পথে।
শুধু বুঝবে, অনুধাবন করবে-
সোহাগ নামের মানুষটি তখন অনেকদূরে,
নেই তাদের সাথে।

তারপরও আসবে বর্ষা, নামবে বৃষ্টি।
রয়ে যাবে আমার যত সৃষ্টি।
শুধু থাকবে না সোহাগ, আর তার স্বপ্নগুলো।
মাঝে মাঝে আমায় স্মরণ করবে ভালোবাসার মানুষগুলো।

মহাকালকে বলছি- যদি মনে করো,
তোমার মনে জায়গা পাবার যোগ্যতা আমার আছে,
তবে মাঝে মাঝে স্মরণ করিও।
যদি হই অযোগ্য- তবে মুছে ফেলো আমার নাম।

সকাল ৯টা ৫২২১--১২মুন্সিগঞ্জ



শাহরিয়ার সোহাগ এর 'আমার বিদায় বেলায়কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 

Amar Bidai Belai poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা

No comments

Powered by Blogger.