এই রাজপথ || শাহরিয়ার সোহাগ || Ey Rajpoth poem by Shahriar Sohag
এই রাজপথ কি জানে-
আমি অবিরত হেটে চলেছি তার উপর দিয়ে,
জানে না!! একদিন
জেনে যাবে হয়ত।
একদিন হয়ত এই রাজপথের নাম হবে আমার নামেই।
একদিন বড় ফলকে লেখা থাকবে-
আজকের এই অখ্যাতর নাম,
খুব বিখ্যাত কোনো উপাধি দিয়ে।
অথবা এই রাজপথ কেড়ে নেবে-
আমার জীবন, বিখ্যাত
হবার আগেই।
ঘুষ দিয়ে ড্রায়ভিং লাইসেন্স পাওয়া ড্রাইভারের কাছে-
আমার জীবনের দুই পয়শা দাম নেই জানি।
আজ আমার লেখার ভক্ত আছে অনেক,
অটোগ্রাফ ফটোগ্রাফে হাঁপিয়ে উঠি কখনো।
আমার প্রস্থানে আমার সাথে তার সেই ছবি ই-
আমার প্রতি তার শোক প্রকাশের একমাত্র অবলম্বন।
ব্যাচ, তারপর
সে ভুলে যাবে।
ভুলে যাবে তার হেটে চলা রাজপথ আমার নামেই।
অথবা সেই রাজপথ রক্তাক্ত করেছিল আমাকে।
শাহরিয়ার সোহাগ এর 'এই রাজপথ' কবিতা
টি ভালো লাগলে শেয়ার করুন
Ey Rajpoth poem by
Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments