যদি সাহস থাকে তবে || শাহরিয়ার সোহাগ || Jodi Sahosh Thake Tobe poem by Shahriar Sohag
যদি সাহস থাকে তবে-
এসো সামনে,
শুরু হোক যৌক্তিক তর্ক কিংবা যুক্তিখণ্ডন।
স্টিকার তুলে রূপ নেও একক চরিত্রে।
যদি আমি তোমার অপছন্দের হই-
কারণ সহ মুখোমুখি হও।
অপছন্দ মানে রক্তের হলি না রে বোকা।
জীবন নেবার আগে ভাবো তো
তুমি ঠিক কি কাজটা করতে যাচ্ছো?
যদিওবা মারার প্রয়োজন হয়,
তবে ভীরুর মত পেছন থেকে কেন?
সামনে আসো। তোমরা তো বেশ সাহসী,
তবে এমন কাপুরুষের নমুনা কেন?
পেছনে থাকে তো তোমাদের কর্তারা,
যারা তোমাদের পর্দার পেছনে থেকে খেলছেন।
শাহরিয়ার সোহাগ এর 'যদি সাহস থাকে তবে' কবিতা
টি ভালো লাগলে শেয়ার করুন
Jodi Sahosh Thake Tobe poem by
Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments