Header Ads

দেশপ্রেম || শাহরিয়ার সোহাগ || Deshprem poem by Shahriar Sohag

দেশপ্রেম || শাহরিয়ার সোহাগ


দেশপ্রেমের বড় বড় স্লোগান দিই যে মাইক হাতে,

সেই মাইক আসে কিন্তু দেশের বাইরে থেকে।

রাস্তায় বসে মাইক হাতে বলি আমরা দেশকে ভালোবাসছি,

তাহলে কেন যানজট করে মানুষকেই কষ্ট দিচ্ছি?

কিছু হলেই ব্যানার, ফেসটুন নিয়ে রাস্তায় নেমে যাই,

সেই মিছিলের নাস্তার ঠোঙা রাস্তায় ফেলে যাই।

মিছিলের মধ্যমণি এসে বক্তৃতা করেন দান।

বক্তৃতা শেষে তিনি আবার বিদেশী গাড়িতে চলে যান।

দেশকে ভালোবাসতে যদি এতই শখ জাগে,

বিদেশী পণ্য বর্জন করে, দেশীয় জিনিস গ্রহণ করতে হবে আগে।

নিজ নিজ অবস্থান থেকে সামান্য বদলালেই হবে,

মুখে বেশি বকবক না করে কাজে দেখালেই হবে।

নিয়ন আলোর শহরে

এই নিয়ন আলোর শহরে, আমি চলতে পথ আঁধারে,

খুঁজি আমি দুচোখ ভরে, কোথাও পাই না তোরে।

তুই আছিস জানি খুব ভালো,

হয়ে গেছিস বেশ গোছালো,

আমি খুজি তোর আলো, আমি তো আজো এলোমেলো।

আজো পড়ে কি তোর মনে, মধুর প্রেম খুব গোপনে,

আমি ফিরতে চাই সেই দিনে, হাঁটতে চাই তোর ভূবনে।

নিয়ন আলো আছে, আমি অন্ধকার,

দিবি না সুযোগ জানি ওই হাত ধরার,

হবি না জানি আমার হাসিতে একাকার,

সময় কি তাহলে সেই স্মৃতিগুলো হারাবার।



শাহরিয়ার সোহাগ এর দেশপ্রেম কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন
Deshprem poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা

No comments

Powered by Blogger.