Header Ads

লাশ || শাহরিয়ার সোহাগ || Lash poem by Shahriar Sohag

লাশ || শাহরিয়ার সোহাগ


আজ আপনি বিখ্যাত, প্রভাবশালী কিংবা জনপ্রিয় কেউ।

সবাই আপনাকে স্যার কিংবা বড়ভাই মানে।

আপনার পরিবারের দেওয়ার নামের শেষে-

আপনার চারপাশের মানুষগুলো যুক্ত করেছে ভাই অথবা স্যার।

নিজ দাপটে দাপিয়ে বেড়াচ্ছেন।

সারাজীবনে আপনার গড়া দম্ভ, সম্মান, ক্ষমতা...

কোন একদিন, কোন এক মুহূর্তে...

অমুক সাহেব, অমুক ভাই, অমুক স্যার,

ভাবুন তো এর শেষ কি?

নিঃশ্বাস বন্ধ হবার পর,

আগের মানুষগুলো পাঁচ মিনিট সময় নেবে না।

ভাই, স্যার ভুলে বলবে- লাশ টা কোথায়?

লাশটা দেখব। কখন জানাজা? কোথায় কবর দেবে?

কি অদ্ভুত তাই না?

যে মানুষগুলো আপনার নাম যপতো,

সেই মানুষগুলো পাঁচ মিনিট সময় নিল না আপনার নাম ভুলতে।

কোথায় গেল আপনার সব অর্জন?

নিজের নাম আর নামের শেষের সব বিশেষণ ভুলে,

আপনি তখন একটা লাশ।


শাহরিয়ার সোহাগ এর  লাশ কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
 Lash poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা

No comments

Powered by Blogger.