হবি? || শাহরিয়ার সোহাগ || Hobi poem by Shahriar Sohag
ভোরবেলা উঠতে আমার আলসেমী লাগে।
তুই আমার সাতসকালে ঘুম ভাঙা অভ্যাস হবি?
ঠিকমত খাওয়াদাওয়া হয় না, ব্যস্ততায়।
তুই আমাকে খাইয়ে দিবি?
লিখতে এখন পাই না আনন্দ।
তুই আমার কলমের ছন্দ হবি?
হাসতে যেন ভুলেই গেছি।
তুই আমার মুখের হাসি হবি?
উষ্কু খুষ্কু চুল আমার পাখির বাসা।
তুই আমার এলোমেলো চুলে চিরুনি হবি?
প্রায় রাত কাটে নির্ঘুম চোখে,
তুই আমার চোখের ঘুম হবি?
বুয়ার রান্না খেতে খেতে তিক্ত হয়ে গেছি।
তুই আমার বউ হবি??
সকাল ৮টা ৪৫। ১১-০১-১৬। ধানমন্ডি, ঢাকা।
শাহরিয়ার
সোহাগ এর হবি কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন
Hobi poem by Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments