এমন বৃষ্টিতে || শাহরিয়ার সোহাগ || Emon Bristite poem by Shahriar Sohag
এমন বৃষ্টিতে
এমন বৃষ্টি তে তোমাকে পাশে চাই।
চশমার ভেজা গ্লাসের ফাঁক দিয়েও তোমাকে দেখতে চাই।
রিক্সার হুট নামিয়ে, পলিথিন না নিয়ে তোমার সাথে ভিজতে চাই।
আমার ভেজা কাঁধে তুমি মাথা রাখবে,
পেছন থেকে তোমার কাঁধে আমি হাত রাখতে চাই।
ঝুম বৃষ্টিতে তোমার চুল বেয়ে চোয়াল দিয়ে-
টপটপ করে পারি ঝরবে।
আমি তোমার সে প্রেম মাখা পানির ফোটার সবচে কাছের দর্শক হতে চাই।
আমি অন্য হাতটা দিয়ে তোমার হাত ধরে রাখতে চাই।
আমি তোমার সাথে রিক্সায় এভাবে ভিজতে চাই।
তোমার সাথে কাকভেজা হতে চাই।
ভিজে একাকার হতে চাই।
রাত ৯টা ৪০। ১৯-৪-১৭। কল্যানপুর।
শাহরিয়ার
সোহাগ এর এমন বৃষ্টিতে কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন
Emon Bristite poem by Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments