অপেক্ষা ২ || শাহরিয়ার সোহাগ || Opekkha 2 poem by Shahriar Sohag
তোমার
আমার দেখা হবে বলে-
একে
একে কেটে গেল দুই অগ্রহায়ণ।
তুমি
তোমার কথা রেখে আমার কাছে আসো নি।
আচ্ছা,
তোমাকে দেখার জন্য যেমন-
ছটফট
করে আমার মনটা, তোমারও কি এমন টা হয়?
একবারের
জন্যো কি দেখতে ইচ্ছে করে না আমাকে? তুমি যখন তোমার নিজস্ব নিয়মে সাজো,
আয়নার
সামনে দাঁড়িয়ে কপালে টিপ দাও,
চোখের
কাজল দাও, সুন্দর করে চুল গুলো আঁচড়ে - নিজেই
নিজেকে একটা মায়ার সাগর বানাও,
তখন
কি তোমার মনে একটুও চায়না সোহাগকে দেখতে?
তোমার
সাথে দেখা করবো বলে -
দিন
গুনতে গুনতে সপ্তাহ গুণতাম, তারপর-
তারপর
মাস পেরিয়ে এখন বছর গুণি।
তবু
তোমার দেখা পাই না।
আচ্ছা
তোমার সাথে কি আমার দেখা হবে?
শাহরিয়ার সোহাগ এর 'অপেক্ষা ২' কবিতা
টি ভালো লাগলে শেয়ার করুন
Opekkha 2 poem by
Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার
শহরে তোমার গল্প
শাহরিয়ার
সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা
.webp)

No comments