Header Ads

ইচ্ছেপোষণ || শাহরিয়ার সোহাগ || Isceposhon poem by Shahriar Sohag

 

ইচ্ছেপোষণ || শাহরিয়ার সোহাগ || Isceposhon poem by Shahriar Sohag

রিক্সায় আমার হাত জড়িয়ে তোমার ঘুমন্ত গালে-

চুমু দিয়ে আমার এখন আর পোষায় না।

চশমার আড়ালো তোমার ওদুটো কি শুধুই চোখ?

কই! আমি তো দেখি মায়া। মায়ার পাহাড়।

তোমার শীতল আঙুল উষ্ঞ করে দিতে চাই, কিংবা-

চুলো এলোমেলো করে গাল টেনে দিতে চাই।

ওগুলো যেন কল্পনার এক একটা উপাখ্যান।

তোমাকে পাঁচটা মিনিট আমার বুকের সাথে-

শক্ত করে জড়িয়ে রাখতে চাই।

এবার থেকে এককাপ চা নেবো।

তারপর দুজন মিলে শেষ করে আরেককাপ চা নেবো।

চায়ের কাপে চুমু দেবার পর-

আমার গালেও একটা চুমু দিও।

চায়ের কাপের ঝড় শেষে-

আমায় পাঁচটা মিনিট শক্ত করে ওবুকে জড়িয়ে নিও।


 

শাহরিয়ার সোহাগ এর 'ইচ্ছেপোষণকবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 

Isceposhon poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা

No comments

Powered by Blogger.