পূর্ণতা || শাহরিয়ার সোহাগ || Purnota poem by Shahriar Sohag
তোমার একটা তীব্র আলিঙ্গন দরকার, তাই না প্রিয়?
যে আলিঙ্গন, যে
ছোঁয়াতে তুমি প্রশান্তি অনুভব করবে।
যে চুমুতে তোমার মরু বুকে বাতাস বইতে শুরু করবে নতুন করে,
বুকটা করবে দুরু দুরু।
আমি নামক সেই প্রেমিকের সাথে -
তোমার থাকবে হাজারটা সুন্দর বিকাল, সন্ধ্যা, সময়।
যার সাথে তুমি তোমার সব আবেগ ঢেলে দেবে।
অপূর্ণ বুক পূর্ণতা পাবে।
জমানো গল্পের শ্রোতা পেয়ে নিজেকে হালকা ভাববে।
আমি তোমার সেই প্রেমিক হতে চাই প্রিয়।
আমাকে তোমার প্রেমিক বানাবে?
আমি যা ই করি, তোমার
সাথে-
প্রেম,
আবেগ, দুষ্টুমিতে কোনো ঘাটতি থাকবে না সত্যি।
তুমি একটা কাজ করো, আমার
প্রেমিকা হয়ে যাও।
ভালোবাসো। ভালোবাসা দিয়ে খুন করো আমায়।
শাহরিয়ার সোহাগ এর 'পূর্ণতা' কবিতা
টি ভালো লাগলে শেয়ার করুন
Purnota poem by
Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা
.webp)

No comments