যেদিন প্রথম দেখা হবে || শাহরিয়ার সোহাগ || Jedin Prothom Dekha Hobe poem by Shahriar Sohag
আমাদের যেদিন প্রথম দেখা হবে,
সেদিন তুমি পাড়ি পরে আসবে?
তুলে রাখা তোমার নীল রঙের শাড়িটা পরে এসো।
আমি তোমার জন্য কদম আনবো হাত ভরে।
বেলীর ফুলের মালা আনবো-
তোমার বেঁধে রাখা খোঁপায় পরিয়ে রাখার জন্য।
রং মিলিয়ে চুড়ি, টিপ আর চোখের কাজল-
এগুলোর সবগুলোই যেন তোমার পূর্ণতা।
সেদিন রিক্সায় ঘুরে ঢাকার আকাশ দেখবো দুজন।
কিংবা বুড়িগঙ্গার ঘোলা পানিতে নৌকাভ্রমন।
শহুরে ফুটপাতে গল্পে আড্ডায় হাটবো তোমার সাথে।
পাশাপাশি কিংবা তোমার অনুমতিতে হাত ধরে।
ব্যস্ত শহুরে রাস্তা পার হতে তুমি-
নিঃসংকোচে ধরবে আমার হাত।
আমি তোমায় শোনাবো প্রেমের কবিতা।
ইডেনের সামনে বিদ্যুতের থামের ওখানটাতে বসে- ফুচকা খাবো, গল্প করো জীবনের। কিংবা-
ছাপড়া মসজিদের ওর কোণাটায় মনা ভাইয়ের দুধচা।
তোমার আমার সম্পর্কটাকে-
আমি কোনো নাম দিই নি।
নামহীন এই সম্পর্কে দুজনই চেয়েছি-
আমাদের সময়টা ভালো যাক, কিছু কবিতা হোক।
প্রিয়,
তোমার কি আপত্তি থাকবে তাতে?
শাহরিয়ার সোহাগ এর 'যেদিন প্রথম দেখা হবে' কবিতা
টি ভালো লাগলে শেয়ার করুন
Jedin Prothom Dekha Hobe poem by
Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments