Header Ads

পাহারাদার ভালোবাসা || শাহরিয়ার সোহাগ || Paharadar Valobasha poem by Shahriar Sohag

পাহারাদার ভালোবাসা || শাহরিয়ার সোহাগ || Paharadar Valobasha poem by Shahriar Sohag


ভাবো তো!
তুমি ভোরে কলেজ পানে ছোটো,
এক বালক তোমার পথের ধারে-
দাড়িয়ে, হাতে কাঠগোলাপ একমুঠো।

কিংবা তুমি রিক্সায়-
আনমনে বসে তুমি, তোমার-
ওড়না পেঁচানোর উপক্রম যখন চাকায়,
তখন নিজেকে সামলে নিলে সেই বালকের ইশারায়।

তুমি যখন ছাতা শূন্য হয়ে
বৃষ্টিতে কাকভেজা হবার ভয়ে-
থাকো তুমি একলা দাঁড়িয়ে,
বালকটা তখন অদৃশ্য হয়ে,
তোমার মাথার উপর কচুপাতা নিয়ে।

বন্ধুরা মিলে ইফতার শেষে,
বৃষ্টিভেজা শুনশান রাস্তায় এসে,
রিক্সায় না পেয়ে পাও ভয়,
বালকটা কোথা থেকে রিক্সা নিয়ে হাজির হয়।

কি বালিকা, হচ্ছো অবাক?
অবয়বে দেয় নি ধরা সে বালক?
দেখোনি তাকে এক পলক?

পাবে না? তাকে দেখবে না।
সে থাকে তোমায় ছায়ায়।
তোমায় ছায়ায় তোমার মাঝে হারায়।
তোমার অঙ্গভঙ্গি, কিংবা চোখের ইশারাও
তাকে ভালোবাসতে শেখায়।
তাই তো সে বালক-
বিনা বেতনে তোমাকে পাহারা দেয়।

 

শাহরিয়ার সোহাগ এর 'পাহারাদার ভালোবাসাকবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
Paharadar Valobasha poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


 

No comments

Powered by Blogger.