প্রেমের মিছিল || শাহরিয়ার সোহাগ || Premer Micil poem by Shahriar Sohag
তোমার তীব্র প্রেমের মিছিল এসে-
ধর্মঘট করুক আমার ঠোঁটে, গালে।
প্রেমের স্লোগানে দাবি তুলুক চুমুর।
আমি তোমার বিদ্রোহের ছত্রভঙ্গ করতে-
জড়িয়ে রাখবো তোমায়, তুমি শান্ত না হওয়া পর্যন্ত।
কোনো এক বৃষ্টি ভেজা নান্দনিক সন্ধ্যায়,
তুমি স্বেচ্ছায় ডুবতে চাইবে আমার নেশায়।
আমি তোমার বাম গালের টোল আর চিকন ঠোঁটের হাসিতে।
নেশা করে চাঙ্গা হবো আমার সহস্র ক্লান্তিতে।
শাহরিয়ার সোহাগ এর 'প্রেমের মিছিল' কবিতা
টি ভালো লাগলে শেয়ার করুন
Premer Micil poem by
Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা
.webp)

No comments