অপেক্ষা ৩ || শাহরিয়ার সোহাগ || Opekkha 3 poem by Shahriar Sohag
কাল তোমায় গল্প বলবো একটা।
তবে একটা শর্ত আছে।
গল্প শোনার পুরোটা সময়-
আমার হাত জড়িয়ে থাকতে হবে।
গল্পটা বেশ বড়।
তাই মাঝে মাঝে আমায় চুমু দিয়ে-
গল্পের পরবর্তী লাইন ভাবতে সহযোগিতা করবে।
বাংলা সাহিত্যের এক কালজয়ী উপন্যাসের-
প্রথম শ্রোতা তুমি।
আমি গল্পটার নাম দিয়েছি অপেক্ষা।
আপাতত কাল দেখা হবার আগ পর্যন্ত অপেক্ষা করো।
শাহরিয়ার সোহাগ এর 'অপেক্ষা ৩' কবিতা
টি ভালো লাগলে শেয়ার করুন
Opekkha 3 poem by
Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments