কারণটা মধ্যবিত্ত || শাহরিয়ার সোহাগ || Karonta Moddhubitto poem by Shahriar Sohag
কারণটা মধ্যবিত্ত
মধ্যবিত্তের ভাগ্যে তোমরা থাকো না।
তোমাদের নিয়ে স্বপ্ন দেখা তো-
মধ্যবিত্তের জন্য দুঃসাহস।
বাস্তবে তোমাদের অর্জন করা তো দুঃসাধ্য।
কি আছে তোমার? অথবা
তোমার নিজের পায়ে দাঁড়াতে অনেক সময় লাগবে।
কখনো তোমাদেরকে পাশে পেলেও-
আমাদের মধ্যবিত্তদের পক্ষ্যে,
তোমাদের ধরে রাখাটাও একটা যুদ্ধ।
মধ্যবিত্তের পাহারায় তোমরা পার করো যৌবন।
অতঃপর উচ্চবিত্তের আচ্ছাদনে কাটে তোমাদের বাকিটা জীবন।
মধ্যবিত্ত তোমার জীবনে অবদান রাখে-
কখনো তোমাদের পাহারাদার, কখনো বা সময় কাটানোর কমদামী মানুষ হিসেবে।
তবে জেনে রেখো তোমরা,
মধ্যেবিত্তের এ ভালোবাসা-
তুমি উচ্চবিত্তের শীতাতাপ নিয়ন্ত্রিত কামরায় পাবে না।
মধ্যবিত্ত তোমাকে অন্তত ভালোবাসা দিয়েছে।
আকাশ ছোঁয়া চাহিদার যোগানের উৎস খুঁজতে-
তোমরা তখন খুঁজে নেবে কোন উচ্চবিত্তকে।
নিমিষেয় ভুলে যাবে তোমার অতীত।
কারণ আমরা মধ্যবিত্ত।
রাত ৯টা ৫০। জিগাতলা, ঢাকা। ১-৫-২০১৭
শাহরিয়ার সোহাগ এর 'কারণটা মধ্যবিত্ত' কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন
Karonta Moddhubitto poem by Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments