Header Ads

তোমাকে দেখার প্রস্তুতি || শাহরিয়ার সোহাগ || Tomake Dekhar Prostuti poem by Shahriar Sohag

তোমাকে দেখার প্রস্তুতি || শাহরিয়ার সোহাগ || Tomake Dekhar Prostuti poem by Shahriar Sohag


তোমার সাথে দেখা করব বলে-

মুখের খোঁচা খোঁচা দাঁড়ি গোড়া থেকেই কেটে ফেলি।

গোসল করি সুগন্ধি সাবান দিয়ে।

বগলে কমদামি কড়া পারফিউম দিয়ে আয়রন করা শার্টটা বের করি।

পরিষ্কার একটা প্যান্ট আর নিয়মিত ব্যবহার করা জুতো।

ছোট ভাইয়ের ঘড়ি আর বন্ধুর কাছ থেকে ধার করা টাকায় গরম মানিব্যাগে আমাকে বেশ লাগে।

সেলুনের আয়না চিরুনী ফ্রি ব্যাবহার করি একটু ভাব নিয়েই।

রুমমেটের কাছ থেকে নেওয়া পর্ণ ডিলেট করে ফেলি তোমার ভয়ে।

সিগারেট খেয়ে চুইমগাম চাবাই তোমাকে লুকানোর জন্য, তবে তুমি ধরে ফেলো।

দামী ক্যাফের পাশের টোং চায়ের দোকানে চা খাই, ফুটপাতের চা আমার অনেক প্রিয়- এই অজুহাতে।

জানি তুমি আমার চালাকি বোঝ, তবে তুমিও চালাকি করে ধরা দেও না।

রিক্সায় না উঠে হাত ধরে হাটি।

অজুহাত- তোমার হাত ধরে বেশি সময় থাকতে পারব।

তুমি যখন আইসক্রিম কিংবা ফুচকা খাওয়ার ইচ্ছে দেখাও,

রাতের খারাবের টাকা দিয়ে দুজন মিলে তোমার পছন্দের খাবার ভাগ করে খাই।

একমাস হল টিউশনি টা হাতছাড়া হয়েছে।

তোমাকে বলি নি, তুমি টেনশন করবা।

তোমাকে দেখতে, তোমার সামনে নিজেকে উপস্থাপনে বিন্দুমাত্র ত্রুটি রাখি না নিজে থেকে।

হোক সেগুলোর কয়েকটা ধার করা।

তবুও, তোমাকে দেখতে আমার এই কৃত্রিম সাজের অকৃত্রিম আয়োজন।

 

দুপুর ১২টা। ৩ জুন, ২০১৬। জিগাতলা, ঢাকা।


শাহরিয়ার সোহাগ এর 'তোমাকে দেখার প্রস্তুতিকবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
Tomake Dekhar Prostuti poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা

No comments

Powered by Blogger.