কে আমি || শাহরিয়ার সোহাগ || K Ami poem by Shahriar Sohag
আমার জড়িয়ে ধরলেই-
মেঘ হয়ে যাবে তোমার শত বেদনার পাহাড়।
তোমার কপালে আমার চুমুতে-
উড়ে যাবে তোমার সব মন খারাপ।
আমার আদরে শুকাবে তোমার চোখের পানি,
তোমার মুখে ফুটবে কালজয়ী হাসি।
তোমার গোছালো চুল আমার হাতের ছোঁয়ায়-
এলোমেলো হবে। চঞ্চলতা ফিরে পাবে তুমি।
আমি কে?
আমি তোমার ওষুধ, অথবা
তাবিজ।
সে যা ই বলো। আমাকে তোমার সাথে মিশিয়ে রেখো।
নিয়ম করে আমার আদর খেয়ো ওষুধের মত।
অথবা তাবিজের মত জড়িয়ে রাখো তোমার সাথে।
শাহরিয়ার সোহাগ এর 'কে আমি' কবিতা
টি ভালো লাগলে শেয়ার করুন
K Ami poem by
Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments