Header Ads

পরের জনমে ১ || শাহরিয়ার সোহাগ || Porer Jonome 1 poem by Shahriar Sohag

 

পরের জনমে ১ || শাহরিয়ার সোহাগ || Porer Jonome 1 poem by Shahriar Sohag

পরের জনমে সুযোগ পেলে কাক হবো,

কারো কোনো চাওয়া থাকবে না।

খাওয়া নিয়েও হবেনা ভাবতে,

ওজনমেও তো পাওয়া যাবে আবর্জনা।

পরের জনমে কবি না হয়ে কবিতা হবো।

ওজনমের নাকি শেষ নেই,

বেহেস্তের মানুষগুলো যখন অবসর কাটাবে,

গাছের তলায় বসে ফল খাবে আর আমাকে পড়বে।

পরের জনমে বোবা হবো। বোবার নাকি শত্রু থাকে না,

দুচোখ ভরে দেখবো শুধু কথা বলতে পারবো না।

পরের জনমে আমি শিমুলফুল হবো,,

পুরোটা গা জুড়ে লাল টকটকে,

রক্তক্ষরণেও আমি লুকাতে পারবো নিজেকে।

 


শাহরিয়ার সোহাগ এর 'পরের জনমে ১কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 

Porer Jonome 1 poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments

Powered by Blogger.