সন্ধি || শাহরিয়ার সোহাগ || Shondhi poem by Shahriar Sohag
তোমার সাথে-
দারুন এক বোঝাপড়ার সমাপ্তি হল এই রাতে।
আমাদের প্রেম হবে না,
দেখা হবে কি না সেটাও জানি না।
কাউকে না কাউকে তোমার জীবনে আনতেই হবে,
তবে তুমি কারোর প্রেমে পড়বে বলে মনে হয় না।
যদিও কথাটা তোমার।
তাই সম্পর্কহীন আমার সম্পর্কটা ধরে রাখতে-
সন্ধি হল আমাদের।
তুমি আগের মতই আমার কবিতা শুনতে চাও।
কবিতা হতেও আপত্তি নেই তোমার।
তবে সম্পর্কের সম্মোধন তুমি হতে হবে।
এব্যাপারে তোমার কড়া নির্দেশনা।
তোমার সন্ধি মেনে যদি সম্পর্কহীন এই পথচলা-
অদূরে গড়ায়, তবে আপত্তি আছে কি তোমার?
তুমি মাঝে মাঝে আমায় গান শুনিও।
আমাকে তোমাে জীবনের গল্প বলিও।
জীবনের গল্প পড়তে আমার বেশ লাগে।
তুমি একদিন সংসারী হবে, আমিও বাবা হবো।
তোমার আমার সম্পর্কের সম্মোধন টা কাউকে বলা হয়ে উঠবে না।
নিজেদের মত কিংবা ইচ্ছের অমিলে-
এক পথে না হেটেও পাশাপাশি পথ চলতে-
আমাদের এই আয়োজন?
তবে যোগাযোগটা থাকবে তো আমৃত্যু?
শাহরিয়ার সোহাগ এর 'সন্ধি' কবিতা
টি ভালো লাগলে শেয়ার করুন
Shondhi poem by
Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments