Header Ads

কবি আর ডাক্তারের আড্ডা || শাহরিয়ার সোহাগ || Kobi Ar Daktarer Adda poem by Shahriar Sohag

কবি আর ডাক্তারের আড্ডা || শাহরিয়ার সোহাগ


আম জনতার আজ্ঞাততে ডাক্তার কবির গল্প হোক,
গল্পে গল্পে সম্পর্কটা দীর্ঘ হোক,
কোন এক আগমনী বিকালে হঠাৎ তাদের দেখা হোক,
একসাথে তাদের চায়ের আড্ডায়- মানুষগুলো অবাক হোক।

খোলা চুলে, নীল শাড়িতে, ডাক্তার সেদিন টিপ পরুক,
টিপের প্রেমে ডুবে মরে কবি তখন কবিতা লিখুক।
সাজার শেষ বেলাতে ডাক্তার চোখের ভাঁজে কাজল পরুক,
হাসির সময় পাশে বসে কবি অদৃশ্য সেই টোল দেখুক।

চায়ের কাপে ঝড় উঠুক আড্ডাগুলো দীর্ঘ হোক,
ডাক্তারের মুখের ওই হাসিটা- অনন্তবেলা লেগে থাকুক।


শাহরিয়ার সোহাগ এর 'কবি আর ডাক্তারের আড্ডাকবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
Kobi Ar Daktarer Adda poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


 

No comments

Powered by Blogger.