ফিস || শাহরিয়ার সোহাগ || Fish poem by Shahriar Sohag
অসুস্হ আমি তোমার চেম্বরে গিয়ে পরামর্শ নেবো।
ফিস না দিয়ে তোমাকে আমার লেখা কবিতা দিয়ে আসবো কয়েকখান।
সবাই তো টাকা দেবে, তাই না?
দিন শেষে তোমার মনের অসুখ যখন কোনো ওষুধে সারবে না,
তুমি সেই কবিতা গুলো পড়িও।
তাতে মনের অসুখটা কমতে পারে।
তুমি আমার দেহের রোগ ভালো করবে, আর আমি তোমার মনের।
সবাই তো টাকা দেবে, আমি না হয় মন ভালোর ওষুধ দেবো।
কি? নেবে তো?
শাহরিয়ার সোহাগ এর 'ফিস' কবিতা
টি ভালো লাগলে শেয়ার করুন
Fish poem by
Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা
.webp)

No comments