আমাদের প্রেম না হোক || শাহরিয়ার সোহাগ || Amader Prem Na Hok poem by Shahriar Sohag
আমাদের প্রেম না হোক,
সুন্দর একটা সম্পর্ক হোক।
যে সম্পর্কে ইচ্ছে করলেই পাশে পাওয়া যাবে তোমাকে।
যেখানে মন খুলে বলা যাবে কথা।
আমাদের প্রেম না হোক,
আমাদের ভাগ্যে আমরা না ই থাকি, পাশে তো থাকি।
সব সম্পর্কগুলোকে আমরা প্রেমে আটকে ফেলি।
এটা ভুল। অবশ্য -
তোমার আমার এই সস্পর্কের নাম আমি জানি না।
সব সম্পর্কের নাম থাকে না।
সম্পর্কে ভালোবাসাটা থাকলেই চলে।
যেন হাজার বছর পরও দেখা হলে-
কেমন আছি- জিজ্ঞেস করার আগ্রহটা থাকে।
আমাদের প্রেম না হোক।
হাজার বছর পর, আবারো আমাদের দেখা হোক।
শাহরিয়ার সোহাগ এর 'আমাদের প্রেম না হোক' কবিতা
টি ভালো লাগলে শেয়ার করুন
Amader Prem Na Hok poem by
Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments