পরের জনমে ৩ || শাহরিয়ার সোহাগ || Porer Jonome 3 poem by Shahriar Sohag
পরের জনমে তোর তেইশ, আর আমার পঁচিশ।
তখনো আমি তোকে নিয়ে গল্প লিখবো, দেখিস।
তুইও তখন আমায় মনে রাখিস,
আমার উপন্যাসে ডুবে তখনো, আমায় ভালোবাসিস।
পরের জনমেও তুই আমার প্রেমিকা হয়ে থাকিস।
পরের জনমে তোকে শাড়িতে জড়াস,
কপালে টিপ, চোখে কাজল আর হাত ভর্তি চুড়ি রাখিস,
আমি দুজাত ভরে তোকে ছোঁবো,
তোকে তখনো ভীষণ আদরে রাখবো।
পরের জনমেও তুই আমার প্রেমিকা হয়ে থাকিস।
পরের জনমে তোকে নিয়ে লেখা আমার-
হাজারটা কবিতা মলাটবন্দি করবো,
উৎসর্গ করবো তোকে।
আচ্ছা, ওখানে কি ছাপাখানা থাকবে?
না থাকলে কি আর করা, আমি তোকে পড়ে শোনাবো,
কুই আমার হাদটা ধরে পাশে বসে থাকিস।
পরের জনমেও তুই আমার প্রেমিকা হয়ে থাকিস।
পরের জনমের বিশেষ বেলায়,
তোর বিশেষ সাজ হবে আমার জন্য।
আমি তোর মায়ায় ডুবে, ভেসে যাবো কবিতার স্রোতে,
তুই ডিঙি হয়ে আমায় পাড়ে আনিস।
পরের জনমেও আমি তোর প্রেমিক হবো।
তুই আমার প্রেমিকা হয়ে থাকিস।
শাহরিয়ার সোহাগ এর 'পরের জনমে ৩' কবিতা
টি ভালো লাগলে শেয়ার করুন
Porer Jonome 3 poem by
Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা
.webp)

No comments