কবিতার শহর || শাহরিয়ার সোহাগ || Kobitar Shohor poem by Shahriar Sohag
তখন মুখভর্তি দাঁত বের করা হাসিতে-
তোমাকে জিজ্ঞেস করবো- তুমি কেমন আছো,
তুমি কেমন আছো,তুমি কেমন আছো?....
বারবার তোমাকে একই প্রশ্ন করবো।
আর তুমি উচ্চস্বরে হাসতে হাসতে-
আমাকে পাগল সম্মোধন করে জিজ্ঞেস করবে -
আমি কেন বারবার একই প্রশ্ন করছি?
তখন আমি হো হো হাসিতে উত্তর দেবো-
প্রতিটা বছরের জন্যই আলাদা আলাদা প্রশ্ন -
তুমি কেমন আছো?
অনেকগুলো বছর পর একদিন আমাদের দেখা হবে।
অপরিচিতি কোনো শহরে, চেনা বলতে-
আমাদের দুজনের চোখে কেবল আমরা দুজনই।
তুমি আমাকে আবৃত্তি করে শোনাবে-
তোমার প্রিয় কোনো কবিতা।
আর আমি উচ্ছ্বসিত হয়ে-
তৎক্ষনাত তোমায় নিয়ে লিখে ফেলবো কোনো প্রেমের কবিতা।
তারপর তোমাকে অনুরোধ করবো-
আমায় সেটা আবৃত্তি করে শোনাতে।
এরপর আরো একটা, এরপর আবার, তারপর আবারও।
আমাদের সেই দেখা হওয়া অপরিচিত শহরের নাম আমি দেবো কবিতার শহর।
নতুন সেই শহরে আমি তোমাকে নতুন নামে ডাকবো, কবিতা।
শাহরিয়ার সোহাগ এর ' কবিতার শহর' কবিতা
টি ভালো লাগলে শেয়ার করুন
Kobitar Shohor poem by
Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments