Header Ads

আমার একটা সংসার আছে || শাহরিয়ার সোহাগ || Amar Ekta Songshar Ace poem by Shahriar Sohag

আমার একটা সংসার আছে || শাহরিয়ার সোহাগ || Amar Ekta Songshar Ace poem by Shahriar Sohag


যান্ত্রিক এই শহরে আমার একটা সংসার আছে

বিশাল বড় সংসার আমার

টুকটুকে একটা বউ আছে

তার আবার বারান্দা ভর্তি অনেকগুলো বৃক্ষ সন্তান

নয়নতারা, তুলসী, পাথরকুচি, পর্তুলিকা আরো কত কি,

আমার এই সংসারে প্রতি রাতে বারান্দায় -

কফিতে চাঁদ ভিজিয়ে খাই বউকে সাথে নিয়ে

বাসায় ফেরার পথ আমাদের সন্তানদের জন্য

পছন্দ হলে নতুন নতুন খেলার সাথী, খাবার আনি

প্রতি সকালে ওদের ফুটে থাকা মুখ আমাকে আনন্দিত করে

এই শহরে, আমার সংসারে আরো অনেকে বিদ্যমান

আমার সৃষ্টি সব পান্ডুলিপি, যারা পরিণত হয়েছে আগেই

অনেকে পরিণত হবার অপেক্ষায়

আমার সংসারে বিরাজ করে আমারই জমজ কেউ

আয়নার সামনে আমি তাকে দেখি

এই শহরের অনেক বিশেষণ

যে যার মত করে ভাবে, সাজায়, নাম দেয়

আমি তার নাম দিয়েছি মায়ার শহর

আমার সংসার আমার শহরেরই ক্ষুদ্র রূপ

যেখানে রাজধানী হল আমার সহধর্মিণী

যেন তাকে ঘিরেই আমার সবকিছু



শাহরিয়ার সোহাগ এর 'আমার একটা সংসার আছেকবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 

Amar Ekta Songshar Ace poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


  

No comments

Powered by Blogger.