পতিতা || শাহরিয়ার সোহাগ || Potita poem by Shahriar Sohag
স্বস্তা মেকাপের আড়ালে প্রতিনিয়ত নিজেকে লুকানোর বৃথা চেষ্টা।
ওড়নাবিহীন নোংরা আলখাল্লায় অন্যকে আকর্ষণে তীব্র মোনযোগ।
গাড়ো লাল লিপস্টিকের আড়ালে তার সেই আলানো হাসি বুঝবার মত সময় আমাদের নেই।
ভেবে লাভ কি?? তাদের ভাল করে কি হবে??
গ্রামে বউ রেখে শহরে আসা রিক্সাচালক, কিংবা মন্ত্রী...
সবার কাছে সে ই প্রশান্তির শেষ ভরসা।
লোভে পড়ে যারা বয়ফ্রেন্ডের সাথে যায় বন্ধুর ফ্লাটে,
তাদের নিয়ে সমাজের কোন মন্তব্য নেই।
আর যে দু'মুঠো খেয়ে বেঁচে থাকার তীব্র ইচ্ছা নিয়ে, মুখে আলানো হাসি দিয়ে,
প্রতিনিয়ত নির্লজ্জের মত পরপুরুষেরর সামনে নিজেকে নগ্নভাবে উপস্থাপন করছে,
সমাজ তাকে ভদ্রভাবে সম্বোধন করছে 'পতিতা'।
তাকে কেউ মন থেকে উপকার করবে এমন মানুষ নেই।
সুযোগের সদ্ব্যবহারে জানোয়ার হয়ে কামড়ে খাচ্ছে তাকে।
সমাজ কি বলবে????
মূল্যহীন জীবন নিয়ে বেঁচে থেকে কি হবে? মরে যাক ওরা??
তাহলে সমাজের ঐসব ভদ্র মানুষগুলোর কি হবে, যারা তাকে ব্যবহার করছে?
রাত ১০টা ৩০। ২৬-১০-১৪। ধানমন্ডি, ঢাকা
শাহরিয়ার সোহাগ এর পতিতা কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন
Potita poem by Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments