বৃদ্ধ || শাহরিয়ার সোহাগ || Briddho poem by Shahriar Sohag
বৃদ্ধ
আজ যে বৃদ্ধ, তার ও তো যৌবন ছিল।
সে ও তো মিলেছে যৌনতায়।
সেও তো কারো বাবা, স্বামী। অথবা প্রেমিক ছিল।
সেও হয়ত করেছিল কোন অসাধ্য কাজ,
অন্যের জীবন নির্ভর ছিল তার উপর।
রেগে গেলে হয়ত হয়ে যেত হিংস্র।
যৌনতায় প্রকাশ পেত তার বন্য রূপ।
সন্তানের প্রতি ছিল তার অকৃত্রিম ভালোবাসা।
তার রক্তে ছিল বাড়তি তেজ, স্ত্রী অথবা প্রেমিকার কাছে ছিল চির কামিত।
তবে.....
আজ সে বৃদ্ধ।
থেমে গেছে তার সকল বন্যতা, হিংস্রতা।
থেমে গেছে তার রক্তের তেজ। কমে গেছে তার উপর অন্যের নির্ভরতা।
আজ সে একা। দিনে দিনে হারিয়ে যাচ্ছে তার স্বপ্নগুলো।
আজ সে বৃদ্ধ।
সন্ধ্যা ৭টা ২৫। ১৫-৫-১৫। ধানমন্ডি, ঢাকা
শাহরিয়ার সোহাগ এর বৃদ্ধ কবিতা টি ভালো লাগলে
শেয়ার করুন
Briddho poem by Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments