অপেক্ষা ৪ || শাহরিয়ার সোহাগ || Opekkha 4 poem by Shahriar Sohag
অপেক্ষা ৪
আজই তবে হোক বিদায়-
এই সময়ের কোলাহল থেকে,
এত পরিচিতি, প্রেমের ভিড়ে-
হারিয়েছি আমিই আমাকে।
যে ভীড়ে সম্পর্কগুলো ধোয়াসা,
সেখানে সম্পর্কগুলোকে বাঁধা যায় না।
যেখানে সবাই সবার পরিচিত, প্রিয়জন নই।
কেউ আমার অধিকারে নেয়।
যে ছিল, সে হল অপেক্ষা।
ভালো থাকো প্রিয় তুমি আর পরিচিত তোমরা সবাই।
প্রিয়জন নই, তবে যদি কখনো প্রয়োজন হই,
নিদ্বিধায় স্মরণ করো আমাকে।
আমি তোমার অপেক্ষায় রইলাম।
তখন হয়ত তোমার সাথে আমার গল্প হবে।
তোমায় না হয় তখন কবিতা শোনাবো তুমি চাইলে।
তবে নিজেকে আর তোমায় বিরক্ত করবো না।
শাহরিয়ার সোহাগ এর অপেক্ষা ৪ কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন
Opekkha poem by Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments