ভাবছি ২ || শাহরিয়ার সোহাগ || Vabci 2 poem by Shahriar Sohag
ভাবছি ২
ভাবছি তোমার জন্য একটা শহর বানাবো।
সে শহরের প্রতিটা রাস্তা, ওলিগলি-
দালান থাকবে আমার বানানো নকশা মত।
সেই শহর পূরন করবে তোমার আল্লাদ যত।
সেই শহরে থাকবে না তোমার কোনো অভাব।
তুমি যেন না চাইতেই পেয়ে যাবে সব।
আমার শার্ট ময়লা হবে না অন্য কারো লিপস্টিকে,
গলির মোড়ে তোমায় উত্যাক্ত করবেনা কোনো বখাটে।
সেই শহরে তোমার খুশিতে বৃষ্টি নামবে অযথায়।
সেই শহরে তোমার জন্য চাঁদ উঠবে অমাবস্যায়।
ল্যাম্পপোস্টে লাইটও জ্বলবে আমার ইশায়ায়,
সেই শহরে তোমায় সাজাবো আমার লেখা কবিতায়।
রাত ১২.৪০ | ২৫-৬-২০ | ধানমন্ডি ১৯
শাহরিয়ার
সোহাগ এর ভাবছি ২ কবিতা টি ভালো
লাগলে শেয়ার করুন
Vabci poem by Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা
.webp)

No comments