Header Ads

মায়ার শহর || শাহরিয়ার সোহাগ || Mayar Shohor poem by Shahriar Sohag

 

মায়ার শহর  ।।  শাহরিয়ার সোহাগ

মায়ার শহর

আমার জন্য কেনা নীল পাঞ্জাবিটা-
তুমি সযতনে তুলে রেখো প্রিয়।
এই অনিশ্চিত তল্লাটে যদি আর দেখা না হয় আমাদের,
তুমি প্রতি রাতে ওপাঞ্জাবিতে হাত বুলিয়ে নিও।

তোমাকে দেওয়া আমার প্রথম গোলাপটা,
শুকিয়ে জানি গন্ধহীন আজ, তবে-
তুমি তুলে রেখেছো আজও,
গন্ধহীন ফুলে তুমি প্রেমের সুবাস খোঁজো।

শহরের অলিগলি, ফুটপাতে- তুমি আমার হাত জড়িয়ে,
কত 'মাইল মাইল হেটেছো, ঠিক হিসাব আছে?
যদি আহ ওভাবে না হেটে বিয়োজন হয় আমাদের,
আকাশেও তবে তুমি এসো আমার কাছে।

দুজনের আজ একই আকাশ, রাতেও চাঁদটাও একটা।
তবে হায়, একই শহরে, তবু পাশে তুমি আজ নায়।
চাইলে তোমার ওমুখ দেখা না যায়,
দুজনে তবু বাঁধা পড়ি ক্ষণে ক্ষণে অজানা মায়ায়।

 

বিকাল .২৫ | --২০ | ধানমন্ডি ১৯, ঢাকা



 শাহরিয়ার সোহাগ এর মায়ার শহর কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 

Mayar Shohor poem by Shahriar Sohag

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা

No comments

Powered by Blogger.