Header Ads

নীল ডাক্তার - শাহরিয়ার সোহাগ || Nil Daktar poem by Shahriar Sohag

 

নীল ডাক্তার   ।।  শাহরিয়ার সোহাগ

 নীল ডাক্তার

তুমি যদি নীল শাড়িতে খোলা চুলে,

রজনীগন্ধার মালা গুজে,

নীল চুড়িতে মুচকি হেসে-

আমার রোগের কারণ জানতে চাও,

আমি তোমার নীল টিপের দুপাশের দুচোখে চোখ রেখে,

মুচকি হাসিতে বলবো আমার হার্টবিট বেড়ে গেছে।

তুমি গলাতে ঝোলনো স্টেথোস্কোপ দিয়ে,

আমার হৃদস্পন্দন শুনবে।

আমি তোমার নাম দেবো নীল ডাক্তার।

তুমি আমার প্রিয় রঙে এসে,

আমাকে অনেকটাই সুস্থ করে দিয়েছো-

তোমার এই মায়াবী হাসিতে।

তুমি রোজ এভাবেই হৃদস্পন্দন শুনতে এসো।

আমি তোমার রোগী সেজে থাকবো।

 

রাত ২টা। --১৯, ধানমন্ডি, ঢাকা।




শাহরিয়ার সোহাগ এর নীল ডাক্তার কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 

Nil Daktar poem by Shahriar Sohag

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা

No comments

Powered by Blogger.