একদিন ৪ || শাহরিয়ার সোহাগ || Ekdin 4 poem by Shahriar Sohag
একদিন ৪
এলোমেলো
শহরটা ঠিকই একদিন গুছিয়ে উঠবে।
একদিন আবারো আড্ডা জমবে-
জামাল মামার চায়েরর দোকানে।
একদিন এই শহরটাতে-
আবারো জ্যামে বসে থাকবে অফিস ফেরত মানুষ।
সাইন্সল্যাবে বিক্সার জ্যাম পড়বে,
রমনাতে সবাই প্রেম করবে।
গলির মাথায় ফুসকার দোকান বসবে।
নাহিদ তখন শুক্রবাদের মেসে থাকবে।
একদিন শহরটা আমার আগের মত হয়ে উঠবে।
শাহরিয়ার
সোহাগ এর একদিন ৪ কবিতা টি ভালো
লাগলে শেয়ার করুন
Ekdin 4 poem by Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments