Header Ads

আয়োজন || শাহরিয়ার সোহাগ || Ayojon poem by Shahriar Sohag

আয়োজন ।।  শাহরিয়ার সোহাগ


আয়োজন 

বস্ত শহরে একদিন আয়োজন করেই দেখা হোক আমাদের।

দুজনের পছন্দের রঙে, পাশাপাশি বসে রিক্সায়।

তুমি সেদিন টিপ, কাজল পরে এসো।

মহামারীর পর দুজনেরই যেন এমন একটা সন্ধ্যা বেশ দরকার ছিল।

মানুষের মনে ঘুণ ধরেছে,

তারপরো মানুষ বেঁচে থাকার স্বপ্ন দেখে।

এই যেমন আমি।

গল্প, কবিতা না পড়া মেয়েটাকে দেখেই-

কি নিদারুণ ভাবে আমি কাব্যচর্চার সাধনা করবো তোমাকে দেখে, ভেবে।

শহরে কোলাহল পাশে রেখে দুজন না হয় কিছু সময় ভাসবো বুড়িগঙ্গায়।

তুমি ভয়ে আমার হাত চেপে ধরবে।

কি? কি ভাবছো? হাত ধরবে কি না?

যেটা তুমি জানো, তবে তোমায় যত্ন নিতে গিয়ে যদি হাত ধরতেই হয়,

আমি কিন্তু তখন অনুমতি নেবো না।

 

রাত টা। ১৭--২১ ধানমন্ডি ১৯, ঢাকা।



শাহরিয়ার সোহাগ এর আয়োজন  কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 

 Ayojon poem by Shahriar Sohag

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা

No comments

Powered by Blogger.