আবদার ১ || শাহরিয়ার সোহাগ || Dotto poem by Shahriar Sohag
আবদার ১
না পারি বাঁধিতে তোমায়,
না পারি জড়াইয়া রাখিতে।
না পারি ছুঁয়ে দেখিতে তোমায়
তোমারে কেবল বাঁধিয়া রাখি মোর আঁখিতে।
ওগো তোমারো বদন আমারো নয়নে-
যেন ফুটন্ত সুর্যমুখী।
তুমি চাওনা আমারো পানে,
তবু ক্ষণে ক্ষণে অকারণে আমি তোমারে দেখি।
তোমার ওই মায়ামাখা মুখে
আমি শয্যায় তোমারো প্রেমেরই অসুখে,
পথ্য নাহি পাই তোমারো ইশারায়,
তুমি নেওনা মোরে টানিয়া তোমারো বুকে।
রাত ১০.৫৫ | ২৩-২-২১ | মিরপুর ১
শাহরিয়ার সোহাগ এর আবদার ১ কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন
Dotto poem by Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা
.webp)

No comments