আবদার ৩ || শাহরিয়ার সোহাগ || Abdar 3 poem by Shahriar Sohag
আবদার ৩
তোমায় নিয়ে রিক্সায় ঘোরার সেদিনে,
তোমায় ইচ্ছে করে জড়িয়ে বসবো।
ওসব তোমায় ছুঁয়ে থাকার ধান্দা।
আমার শক্ত হাত স্পর্শ করকে তোমার নরম বুক,
কিংবা তোমার কোমর ছুঁয়ে থাকবে আমার হাতের তালু।
শত চোখ ফাঁকি দিয়ে কাপলে চুমু দেবো তোমায়,
যদি সম্ভব হয় গালেও,
ঠোঁটেও। আপত্তি নেই তো?
একদিন ঠিক আমাদের আকাশটা পরিষ্কার হবে।
সৃষ্টিকর্তা নিশ্চয় মুখ তুলে তাকাবেন।
সুন্দর সেই শহরে তোমার গালে একটা চুমু দিতে দেবে?
আমাদের কি সম্পর্ক, সম্পর্কের নাম কি?
এসব জানা বা বোঝার কোনো দরকার আছে কি?
সুন্দর সময়টাও না হয় সমান ভাবে ভাগ করে নিলাম।
প্রিয়, তুমি কি আপত্তি করবে আমার এমন আবদারে?
রাত ১.৩৫ | ৭-৬-২০ | ধানমন্ডি ১৯, ঢাকা।
শাহরিয়ার সোহাগ এর আবদার ৩ কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন
Abdar 3 poem by Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা
.webp)

No comments